খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে ফখরুল

অনলাইন ডেস্ক
দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।

রবিবার দিবাগত রাত ১০টার দিকে ওই হাসপাতালে যান মির্জা ফখরুল। এ সময় তিনি খালেদা জিয়ার শারীরিক অবস্থার এবং চিকিৎসার খোঁজখবর নেন।

বিএনপি মহাসচিব প্রায় দেড় ঘণ্টা হাসপাতালে খালেদা জিয়ার সঙ্গে ছিলেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights