খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে লাকসামে এতিমখানায় খাবার বিতরণ
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রয়াত বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে কুমিল্লার নাঙ্গলকোটে দুটি এতিমখানায় খাবার বিতরণ এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) প্রবাসী অধিকার পরিষদের পক্ষ থেকে উপজেলার হিয়াজোড়া দারুচ্ছুন্নাত দ্বীনিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং দায়েমছাতি নেছারিয়া দারুসসুন্নাত মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্সে দুটি খাসি ও দুই বস্তা চাউল দেওয়া হয়।
পরে নাঙ্গলকোট উপজেলা সদরের একটি মিলনায়তনে জাতীয়তাবাদী প্রবাসী অধিকার পরিষদের নবগঠিত কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রবাসী অধিকার পরিষদ উপদেষ্টা ও কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকদল যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মিজি সাইফ।
প্রবাসী অধিকার পরিষদের কমিটিতে জাফর ভূঁইয়াকে সভাপতি, আজিজুল হককে সাধারণ সম্পাদক ও জিয়াউর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে ২৯ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। সংগঠনের সদস্য দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল সদস্য আব্দুর রহিম সুজন, নাঙ্গলকোট উপজেলা স্বেচ্ছাসেবক দল সাবেক যুগ্ম আহ্বায়ক ইস্রাফিল খান।
এতে নাঙ্গলকোট উপজেলা স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহ্বায়ক আবু ইউসুফ, মফিজুর রহমান, জোড্ডা পশ্চিম ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনসহ উপস্থিত ছিলেন।
