কুয়াকাটায় ঝড়ের কবলে ট্রলারডুবি, ১০ জেলে উদ্ধার

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

সোমবার সকালে বঙ্গোপসাগরের হাইরের চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ট্রলারের মালিক শামিম রেজা জানান, সোমবার ভোরে পটুয়াখালীর ধুলাসার ইউনিয়নের আশাখালী থেকে ১০ মাঝিমাল্লা নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যাত্রা করে ট্রলারটি। পায়রা বন্দর থেকে প্রায় ৩০ কিলোমিটার গভীর সমুদ্রে হাইরের চর এলাকায় পৌঁছালে হঠাৎ ঝোড়ো বাতাস ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়।

তিনি বলেন, ট্রলারটি ডুবে যাওয়ার পর আশপাশে থাকা অন্য একটি মাছধরা ট্রলারের জেলেরা সাতজনকে উদ্ধার করে নিয়ে আসেন। পরে সোমবার দুপুরের দিকে অপর একটি ট্রলারের জেলেরা নিখোঁজ তিন জেলেকেও উদ্ধার করেন।

উদ্ধার হওয়া সব জেলে সুস্থ রয়েছেন বলে জানান শামিম রেজা।

তিনি আরও জানান, ট্রলারটি ডুবে যাওয়ায় তার প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে সব জেলে নিরাপদে ফিরে আসায় তিনি আল্লাহর কাছে শুকরিয়া জানান।

এ বিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান বলেন, বিষয়টি তিনি জানতে পেরেছেন। এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights