খালেদা জিয়ার বিরুদ্ধে ৪২ জনকে হত্যা মামলা খারিজ

অনলাইন ডেস্ক

৪২ জনকে হত্যার অভিযোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলা খারিজ করে দিয়েছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত।

আজ বৃহস্পতিবার বিচারক জিয়াদুর রহমান এ আদেশ দেন।

বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধে ২০১৫ সালের ৫ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত ৪২ জনকে আগুনে পুড়িয়ে মারার অভিযোগে খালেদা জিয়াসহ তিনজনকে হুকুমের আসামি করে ওই হত্যা মামলা করা হয়। যেখানে সরকারবিরোধী আন্দোলন চলাকালে সারা দেশে পেট্রোল বোমার আগুনে পুড়ে ৪২ জন নিহত হওয়ার ঘটনায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও বিএনপির তিন নেতার বিরুদ্ধে আদালতে এই হত্যা করা মামলা।
মামলার অপর তিন আসামি হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমদ (মৃত) ও বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights