খিলগাঁওয়ে কলেজছাত্রীর আত্মহত্যার অভিযোগ

ঢাকা মেডিকেল প্রতিনিধি

রাজধানীর খিলগাঁওয়ে তানিশা আক্তার লাইজু (২১) নামে তেজগাঁও কলেজের এক শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। তার স্বজনরা জানিয়েছেন, শনিবার দিবাগত রাতে ঘটনাটি ঘটে।

খবরের সত্যতা নিশ্চিত করে খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আল আমিন বলেন, মৃতের পরিবারের সদস্যদের দেওয়া খবরে তাদের উপস্থিতিতে ওই রাতে খিলগাঁও তালতলায় ভাড়া বাসা থেকে তাকে উদ্ধার করা হয়। রাত সাড়ে ৩টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের সদস্যদের বরাদ দিয়ে পুলিশের ওই কর্মকর্তা জানিয়েছেন, তানিশা আক্তার বাবার ভাড়া বাসায় গলায় ফাঁস লাগিয়ে মারা গেছেন। তিনি বিবাহিত ছিলেন, তার স্বামীর নাম ফয়সাল আহমেদ।

তিনি বলেন, কী কারণে তানিশা আত্মহত্যা করেছেন, তা তৎক্ষাণিক জানতে পারিনি। বিষয়টি তদন্তের পর বলা যাবে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শাহাপাড়া গ্রামের মজিবুর রহমানের মেয়ে তানিশা। বর্তমানে খিলগাঁওয়ে তালতলায় ভাড়া বাসায় পরিবারের সাথে থাকতেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights