মাদারীপুর ডাসারে কিশোরের আত্মহত্যা।

মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
মাদারীপুরের ডাসারে রায়হান বেপারী (১৬) নামে এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করেছেন।

বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। পুলিশ ও নিহতের পরিবার সুত্রে জানা যায়, ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের নবগ্রাম আইসাকান্দি গ্রামের জাকির বেপারীর ছেলে রায়হান বেপারী (১৬) ছোট থেকেই কিছুটা ভারসাম্যহীন। এর আগেও কয়েক বার আত্মহত্যার চেস্টা করেছিল। পরে স্থানীয় এলাকাবাসীর সহযোগীতায় রক্ষাপায়। গতকাল রাতে এশার নামাজ শেষে খাওয়া দাওয়া করে ঘরে ঘুমায়
বৃহস্পতিবার সকালে তার চাচাতো বোন সাকিবা ঘুম থেকে উঠে ঘরের বাহিরে গিয়ে দেখতে পায় রেন্ডিগাছের সাথে রশিদিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। তখন আত্ম চিৎকার দিলে আশেপাশের লোকজন ছুটে আসে। পরে ডাসার থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনা স্থান থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে প্রেরন করেন। নিহতের পিতা জাকির বেপারী বলেন, রায়হান ছোট থেকে ভারসাম্যহীন। ও নিজে নিজে কয়েক বার আত্ম হত্যার চেষ্টা করেছে।

একবার বড় একটি তালগাছে উঠে লাফিয়ে পড়ারও চেষ্টা করেছিল।পরে এলাকার লোকজন ওখান থেকে উদ্ধার করে বাড়িতে আনে। ওরে কেউ মারেনি, ওনিজেই মনে হয় আত্মহত্যা করেছে। এ ব্যাপারে ডাসার থানার ওসি মো: হাসানুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনা স্থান থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights