চাঁদপুরে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে সহস্রাধিক অসহায় নারী-পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে উপজেলার চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নে সন্তোষপুর বেড়িবাজার এলাকায় চিকিৎসা সেবা প্রদান করা হয়।
চিকিৎসা সেবা ক্যাম্পের আয়োজন করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. হারুনুর রশিদ সাগর।
চিকিৎসা সেবা প্রদানে আটজন বিশেষজ্ঞ চিকিৎসক হলেন-সার্জারি ডা. হারুনুর রশিদ সাগর, শিশু বিশেষজ্ঞ ডা. বিপ্লব দাস, গাইনি বিশেষজ্ঞ শাহনাজ পারভীন সাথী, ডা. সানজিদা, চক্ষু বিশেষজ্ঞ ডা. আনোয়ার হোসেন, মেডিসিন বিশেষজ্ঞ ডা. মহিউদ্দীন, ডা. শহীদ উল্যাহ ও ডা. আব্দুর রউফ রোবায়েত।
চিকিৎসা সেবা ক্যাম্পের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন ও ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মিলাদ, দোয়া ও তবারক বিতরণ করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মাওলানা কামাল হোসেন।
ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান বিষয়ক সম্পাদক নুরু ন্নবী জমাদার, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল, উপজেলা আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন, ইউনিয়ন কমিউনিটি পুলিশিং সভাপতি আতিক খান, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শাহজাহান মাস্টার ও ছাত্রলীগ নেতা আকিল মাহমুদ কাফি উপস্থিত ছিলেন।
