খু‌বি শিক্ষার্থী অর্ণব হত্যাকাণ্ড; দুইদিনের রিমা‌ন্ডে

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খু‌লনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অর্ণব হত্যা মামলার আসা‌মি গোলাম রাব্বা‌নিকে দুই দি‌নের রিমান্ডে নি‌য়ে‌ছে পু‌লিশ। মঙ্গলবার (২৮ জানুয়ারি) খুলনা চিফ মে‌ট্রোপলিটন ম্যাজি‌স্ট্রেট আদালত-১ এর বিচারক মো. রা‌কিবুল ইসলাম গোলাম রাব্বা‌নির রিমান্ড মঞ্জুর ক‌রেন।

সোমবার (২৭ জানুয়ারি) মামলার তদন্ত কর্মকর্তা এস আই আশরাফুল আলম আসা‌মি রাব্বা‌নি‌কে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দি‌নের রিমা‌ন্ডের আবেদন ক‌রেছিলেন। শুনানি শেষে মঙ্গলবার আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ শ‌ফিকুল ইসলাম ব‌লেন, আসা‌মি গোলাম রাব্বা‌নিকে জিজ্ঞাসাবাদ করা হ‌লে হত্যার অনেক তথ্য পাওয়া যেতে পারে

প্রসঙ্গত, গত শুক্রবার রাত পৌ‌নে ৯ টার দি‌কে সন্ত্রাসীরা খুলনা নগরীর শেখপাড়া তেতুলতলা মোড়ে অর্ণবকে গু‌লি ক‌রে আর প‌রে কু‌পি‌য়ে হত্যা ক‌রা হয়। এ ঘটনায় পু‌লিশ রাতভর বি‌ভিন্ন এলাকায় অভিযান চা‌লি‌য়ে অর্ণবের ৩ বন্ধু‌কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।

পরদিন শ‌নিবার রা‌তে নিহত অর্ণবের বাবা নি‌তিশ কুমার বাদী হ‌য়ে অজ্ঞাতনামা ২৫ জ‌নের বিরুদ্ধে হত্যা মামলা দা‌য়ের করেন। ওইদিন রা‌তে পু‌লি‌শের ঊর্ধ্বতন কর্মকর্তারা তিনজন‌কে একসা‌থে রে‌খে এ হত্যাকা‌ণ্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদ ক‌রেন। এর মধ্যে গোলাম রাব্বানিকে মামলার আসামি করা হয়। অপর দুই বন্ধু‌কে শর্ত সা‌পক্ষে প‌রিবা‌রের জিম্মায় ছে‌ড়ে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights