সাবেক সচিব মুহিবুল-আবেদ আলীকে গ্রেফতারের আবেদন

আদালত প্রতিবেদক

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মো. মুহিবুল হক ও প্রশ্ন ফাঁসকাণ্ডে আলোচিত পিএসসি’র সাবেক চেয়ারম্যানের গাড়ি চালক সৈয়দ আবেদ আলী জীবনকে দুদকের মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করা হয়েছে।

মঙ্গলবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালতে এ আবেদন করে দুদক। আবেদনের পরিপ্রেক্ষিতে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করেছেন আদালত।

মুহিবুল হককে তিন ও আবেদ আলী জীবনকে একটি মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করা হয়েছে। এ বিষয়ে আগামী ৩ ফেব্রুয়ারি আসামিদের উপস্থিতিতে শুনানি অনুষ্ঠিত হবে।

মুহিবুলকে গ্রেফতার দেখানোর আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক এস.এম রাশেদুল হাসান। আবেদ আলীকে গ্রেফতার দেখানোর আবেদন করেন সংস্থাটির সহকারী পরিচালক আল আমিন।

আবেদনে বলা হয়, আসামি মুহিবুল হক পল্টন, নিউমার্কেট ও ধানমন্ডি থানার তিন মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আটক আছেন। তাকে দুদকের মামলায় গ্রেফতার দেখানো প্রয়োজন। অন্যদিকে আবেদ আলী জীবন পল্টন থানার মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আটক আছেন। তাকে দুর্নীতি দমন কমিশনের মামলায় গ্রেফতার করা প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights