গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ দুজনকে সিঙ্গাপুর পাঠাল অন্তর্বর্তী সরকার

অনলাইন ডেস্ক

গণঅভ্যুত্থানে চোখে ও মেরুদণ্ডে গুলিবিদ্ধ আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়েছে।

মঙ্গলবার সকাল ৮টায় একটি ফ্লাইটে সিঙ্গাপুরের ন্যাশনাল আই সেন্টার এবং ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন তারা।

ওই দুনজন হলেন, চোখে গুলিবিদ্ধ ইমরান হোসাইন ও মেরুদণ্ডে গুলিবিদ্ধ মহিউদ্দিন রাব্বি।

ইমরান হোসাইন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল এবং রাব্বি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ শাহাদাত হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ নিয়ে মোট ২২ জনকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights