খুলনায় ঈদের প্রধান জামাত সার্কিট হাউস ময়দানে অনুষ্ঠিত

খুলনায় ঈদুল ফিতরের প্রধান জামাত নগরীর প্রধান ঈদগাহ ময়দান সার্কিট হাউস মাঠে বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল ৮টায় অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন খুলনা আলীয়া মাদ্রাাসার অধ্যক্ষ আ খ ম জাকারিয়া। দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে সমগ্র মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির কল্যাণ, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এদিকে রোদের তাপ না থাকায় ও আবহাওয়া অনুকূলে থাকায় স্বস্তি নিয়েই ঈদ জামাতে অংশ নেন মুসল্লিরা।

সার্কিট হাউস ময়দানে ঈদের নামাজে খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ, জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনাসহ সাধারণ মুসল্লিরা অংশ নেন।
এছাড়া সকাল সাড়ে আটটায় খুলনা আলিয়া মাদ্রাসা সংলগ্ন মডেল মসজিদে এবং সকাল নয়টায় খুলনা টাউন জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী থানাসহ ৪৪৭টি মসজিদ ও ঈদগাহসহ বিভিন্ন মাঠে ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights