ফিলিস্তিনিদের ওপর হামলা বন্ধের আহ্বান জানালেন সৌদি বাদশাহ

অনলাইন ডেস্ক
ফিলিস্তিনি জনগণের ওপর হামলা বন্ধের আহ্বান জানালেন সৌদি আরবের বাদশাহ সালমান।

মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেওয়া ভাষণে তিনি এই আহ্বান জানান।

এ সময় সৌদি আরবের বাদশাহ দুর্ভোগ অবসানে ফিলিস্তিনে নিরাপদ ত্রাণ করিডরের ব্যবস্থা করার আহ্বান জানান। ফিলিস্তিনিদের একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং নিরাপদে বসবাসসহ সব ধরনের বৈধ অধিকার নিশ্চিত করারও আহ্বান জানান।
এ সময় বাদশাহ সালমান সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। রাজ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় আল্লাহর কাছে প্রার্থনা করেন। বাদশাহর পক্ষে সৌদির সম্প্রচারমন্ত্রী সালমান আল-দোসারি ভাষণটি পৌঁছে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights