খুলনায় বিজয় দিবসে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ
নিজস্ব প্রতিবেদক, খুলনা
মহান বিজয় দিবস উপলক্ষ্যে খুলনা নগরীতে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ করেছে মহানগরী ইসলামী ছাত্রশিবির। সোমবার ময়লাপোতা মোড় থেকে এই র্যালি শুরু হয়। জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন নিয়ে র্যালিতে অংশ নেন সংগঠনটির নেতাকর্মীরা।
র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক ঘুরে শহীদ মুজদ চত্বরে (শিববাড়ি) গিয়ে শেষ হয়। সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন মহানগরী জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও ছাত্রশিবিরের সাবেক মহানগরী সভাপতি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কার্যকরী সদস্য ও খুলনা মহানগরী সভাপতি আলাফাত হোসেন মিলনের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন খুলনা মহানগরী ছাত্রশিবিরের সাবেক সভাপতি মোশাররফ হোসেন আনসারী, সাবেক সভাপতি জাহিদুর রহমান নাঈম। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যা চালিয়েছে আওয়ামী লীগ। তাদের বিচারে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি এখনও। সমাবেশ থেকে শেখ হাসিনাসহ গণহত্যায় অভিযুক্তদের দ্রুত বিচারের দাবি জানানো হয়।
