খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

অনলাইন ডেস্ক
খুলনায় সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত পৌনে ১০টার দিকে নগরীর আড়াংঘাটা থানা এলাকার লতার বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-ডুমুরিয়া উপজেলার পশ্চিমবিল পাবলা এলাকার নির্মল সেনের ছেলে পুস্পেন সেন ও প্রভাস মন্ডলে ছেলে সৌরভ মন্ডল।

স্থানীয় লোকজন জানান, রাতে ওই দুই যুবক মোটরসাইকেলে আড়ংঘাটা থানার লতার বাইপাস মোড় লিংক রোড থেকে বাইপাস মহাসড়ক পার হচ্ছিল। এ সময়ে আফিলগেট থেকে খুলনাগামী একটি বাস তাদের ধাক্কা দেয়। ধাক্কা খেয়ে তারা আবার খুলনা থেকে আফিলগেটগামী একটি পিকআপের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী পুস্পেনের মৃত্যু হয়। এছাড়া সৌরভ মন্ডলকে স্থানীয়রা চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আড়ংঘাটা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার মিত্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুই জনের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights