‘খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের উন্নতি হয়’

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গনে আমাদের শিক্ষার্থীরা কৃতিত্বের স্বাক্ষর রেখে চলছে বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ। তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের উন্নতি হয়।

আজ বিশ্ববিদ্যালয়ের পঞ্চম আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. কামালউদ্দীন বলেন, ‘অনেক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও বিভিন্ন জাতীয় প্রতিযোগিতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। একাডেমিক কারিকুলামের পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গনে আমাদের শিক্ষার্থীরা কৃতিত্বের স্বাক্ষর রেখে চলছে।’
ক্রীড়া উপ-কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম।

এ-সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ কে এম লুৎফর রহমান সহ প্রতিযোগিতার উপ-কমিটির অন্যান্য সদস্যবৃন্দ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আকতার হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights