শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
চট্টগ্রামের চান্দগাঁওয়ে থানার সিএন্ডবি বাহির সিগন্যাল এলাকায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে কল্যাণ বড়ুয়া (৪৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সকালে বাহির সিগন্যাল এলাকার জালালীয়া আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত কল্যাণ রাউজানের নোয়াপাড়া এলাকার বাসিন্দা।

চাঁন্দগাও থানার ওসি খাইরুল ইসলাম জানান, সাত বছরের শিশুটি প্রথম শ্রেণিতে পড়ে। তার বাবা-মা দুজনই গার্মেন্টস কারখানায় চাকরি করেন। অভিযুক্ত কল্যাণ তাদের আত্মীয় হন এবং বাসার সাবলেট ভাড়াটিয়া। শিশুটির পিতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। এই মামলায় কল্যাণকে গ্রেফতার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights