খেলার সময় হঠাৎ ধসে পড়ল দেয়াল, পশ্চিমবঙ্গে প্রাণ গেল তিন শিশুর

অনলাইন ডেস্ক

পশ্চিমবঙ্গে দেয়াল ধসে তিন শিশুর মৃত্যু হয়েছে। সেখানকার বাঁকুড়ার বিষ্ণুপুর থানার বোড়ামারা গ্রামে এই ঘটনা ঘটে।

ওই তিন শিশুর পরিচয় জানা গেছে। তারা হলো- রোহন সর্দার (৫), নিশা সর্দার (৪) এবং অঙ্কুশ সর্দার (৩)।

জানা গেছে, শুক্রবার বিকালের পর থেকেই বাঁকুড়া জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়। প্রায় সারা রাত ধরেই বৃষ্টি হয়েছে। শনিবার সকালে বৃষ্টি একটু কমেছিল। তখন বোড়ামারা গ্রামের একটি কাঁচা বাড়ির সামনে ওই তিন শিশু খেলছিল। আচমকা ওই বাড়ির দেয়ালের একাংশ হুর মুড়িয়ে ধসে পড়ে। এতেই চাপা পড়ে তিন শিশু।
দেয়াল ভেঙে পড়ার শব্দ শুনে আশেপাশের লোকজন ছুটে আসে। বেশ কিছু সময় চেষ্টা করার পর স্থানীয় লোকজন ভাঙ্গা দেয়ালের ধ্বংসস্তূপ থেকে তিন শিশুকে উদ্ধার করে।

শিশুদের উদ্ধার করার পর বিষ্ণুপুর সুপার স্পেশালিস্ট হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা ওই তিন শিশুকে মৃত বলে ঘোষণা করেন। সূত্র: আনন্দবাজার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights