গণতন্ত্র প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান দুদুর

অনলাইন ডেস্ক

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ভোট ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না। তিনি অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন।

আজ শুক্রবার (৩০ আগস্ট) প্রেস ক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা ও সাজা প্রত্যাহারের দাবিতে এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে শামসুজ্জামান দুদু বলেন, ‘এই সরকার আমাদের ভালোবাসার সরকার। আদরের সরকার। এ জন্য ভালোবাসার লোকের স্থায়িত্বটা রক্ষা করতে চাই। আপনি যে যে কাজ করেন না কেন, যত পরিকল্পনা মাথায় থাক না কেন; ভোটাধিকার দেন।’
এ সময় গণতন্ত্র ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারের স্থায়ীত্ব রক্ষা করার কথাও বলেন তিনি। যারা চাঁদাবাজি করছে তারা বিএনপির কেউ নয় উল্লেখ করে তাদেরকে আইনের হাতে সোপর্দ করার আহ্বান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights