গণভোটের রায় বাস্তবায়ন করুন: জামায়াত আমির

অনলাইন ডেস্ক

যেদিন তারা গণভোটের রায় অস্বীকার করেছে, সেদিন আমি বলেছিলাম বিএনপি ফ্যাসিবাদের দিকে যাত্রা শুরু করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, মনে রাখবেন জুলাই শুধু চব্বিশ সালে ছিল না, জুলাই প্রতি বছর ছিল। সে জুলাই আবার ফিরে আসবে, ইনশাআল্লাহ। তখন ফাইনালি ফ্যাসিবাদের কবর রচনা হবে। শুভবুদ্ধির উদয় হোক, জনগণের রায়ের প্রতি সম্মান দেখান, ৭০ ভাগ মানুষের রায় মেনে নিন, গণভোটের রায় বাস্তবায়ন করুন। আর যদি তা না করেন, আমাদের লড়াই সংসদের ভেতরেও চলবে, খোলা ময়দানেও চলবে, ইনশাআল্লাহ।

শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

জামায়াত আমির অভিযোগ করে বলেন, গতকাল আপনারা দেখেছেন জাতীয় সংসদের নির্বাচিত সদস্য অধ্যাপক মাসুম মোস্তফার ওপর হামলা করা হয়েছে, গাড়ি ভাঙচুর করা হয়েছে, তার সহযোদ্ধা-সহযোগিদের নাজেহাল করা হয়েছে-এটা কোন বাংলাদেশ। এই বাংলাদেশ কি আমরা চেয়েছিলাম? আপনাদের সন্তানদের পায়ের গোড়ালি দুই টুকরো করা হোক, আপনা কি চেয়েছেন? এই বাংলাদেশকে আমরা ধিক্কার জানাই, এ বাংলাদেশ আমরা চাই না। আমরা পরিবর্তনের বাংলাদেশে চাই।

জামায়াত আমির আরও বলেন, যে বাংলাদেশে শিশু-কিশোর, নারী-বৃদ্ধ ঘর থেকে বের হলে বুক দুরু দুরু করে কাঁপবে না, আমরা সে রকম বাংলাদেশ চাই। তারা নিরপাত্তার সঙ্গে বের হবে, কাজ শেষ করে আবার নিরাপত্তার সঙ্গে ঘরে ফিরবে, আমরা ওই বাংলাদেশ চাই। আমরা শিক্ষাপ্রতিষ্ঠানে আমাদের সন্তানদের হাতে দা-ক্রিচ কুড়াল দেখতে চাই না। আমরা খাতা-কলম দেখতে চাই। কোনো আদুভাই, দাদুভাই শিক্ষাপ্রতিষ্ঠানে আমাদের সন্তানদের ওপর হামলা করুক, আমরা এটি দেখতে চাই না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights