গরু চুরি মামলায় স্থায়ী জামিন পেলেন ছাত্রলীগের বহিষ্কৃত নেত্রী

অনলাইন ডেস্ক

গরু চুরির মামলায় বাবলী আক্তারের স্থায়ী জামিন দিয়েছেন আদালত। রবিবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিশকাত শুকরানার আদালত এ জামিন মঞ্জুর করেন। আসামিপক্ষের আইনজীবী মাসুদ খান খোকন এ খবর জানিয়েছেন।

বাবলী আক্তার ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রীবিষয়ক সম্পাদক ছিলেন। গরু চুরির মামলায় গ্রেফতার হওয়ার পর ছাত্রলীগ থেকে তাকে বহিষ্কার করা হয়।

রবিবার আসামি বাবলী আদালতে হাজির ছিলেন। এসময় তার আইনজীবী স্থায়ী জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তার স্থায়ী জামিন মঞ্জুর করেন।
২০২২ সালের ৩০ অক্টোবর গরু চুরির ঘটনায় আবদুল লতিফ বাদী হয়ে ধামরাই থানায় মামলা করেন। এ মামলায় ওই বছরের ২ নভেম্বর ভোরে সাভারের রেডিও কলোনি এলাকায় অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রী বাবলীকে গ্রেফতার করে পুলিশ। পরদিন ৩ নভেম্বর বাবলীকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। এরপর ঢাকা জেলা ও দায়রা জজ এ এইচ এম হাবিবুর রহমানের আদালত তার জামিন মঞ্জুর করেন। বর্তমানে তিনি জামিনে রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights