গলাচিপায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপায় উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এবং গলাচিপা স্কিল ল্যাব এর বাস্তবায়নে এসএসসি ও দাখিল প্রস্তুতিমূলক পরীক্ষা-২০২৩ এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৬ জন কৃতি শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেওয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলালের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহম্মদ সাহিন এবং জেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিয়াউল হাসান সৌরভ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার, উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মীর রেজাউল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী প্রমুখ। এছাড়াও সরকারী-বেসরকারী কর্মকর্তা, সুশীল সমাজ, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও ছাত্র-ছাত্রীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights