গাইবান্ধায় এসআরবির অভিযানে ৮ জুয়াড়ি গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ীতে অভিযান পরিচালনা করে আটজন জুয়াড়িকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন- (এসআরবি)-১৩। সোমবার রাতে উপজেলার পবনাপুর ইউনিয়নের মাঝিপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে এসআরবি-১৩ এর সহকারী পুলিশ সুপার মুহম্মদ মনিরুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতাররা হলেন- মারুফ খন্দকার (৪৫), ইউসুফ মন্ডল (৩৮), রাশিদুল ইসলাম (৪২), লাভলু মন্ডল (৫০), সবারুল কাজী (৪৫), শ্রী নিরঞ্জন (২৬), রঞ্জু চৌধুরী (৪০) ও মোজাহার আলী (৫২)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এসআরবি’র জুয়াবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে সোমবার ১৯ অক্টোবর দিবাগত রাত দেড়টার দিকে সিপিসি-৩ এসআরবি-১৩ গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম ও নগদ টাকাসহ আটজন জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি জানায়, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামতসহ গ্রেফতার আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights