গাইবান্ধায় খেলাফত মজলিসের কর্মী সমাবেশ

গাইবান্ধা প্রতিনিধি

‘খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণ আন্দোলন গড়ে তুলুন’ এই শ্লোগানে গাইবান্ধায় খেলাফত মজলিসের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) দুপুরে গাইবান্ধা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে খেলাফত মজলিস জেলা শাখার উদ্যোগে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

কর্মী সমাবেশের শুরুতেই কোরআন তেলাওয়াত, হামদ-নাত পরিবেশন, দারসে কোরআন পেশ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রংপুর বিভাগের জোন পরিচালক মো. সিরাজুল ইসলাম মাস্টার ও বিশেষ অতিথি ছিলেন সংগঠনের রংপুর মহানগরের সভাপতি মো. তৌহিদুর রহমান রাজু।

সংগঠনের জেলা সভাপতি একেএম গোলাম আযমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মোহতামিম হযরত মাও: আনোয়ার হোসাইন, হাফেজ মাও: মুফতি হারুন অর রশিদ, মুফতি আনোয়ার হোসেন, সহকারী অধ্যাপক মো. জহুরুল হক, সংগঠনের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী আবু সাঈদ খুদরী, মো. মিজানুর রহমান প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক মাওলানা শাহজালাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights