গাইবান্ধায় বাংলা নববর্ষ উদযাপন

গাইবান্ধা প্রতিনিধি:

নববর্ষ ১৪৩১ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। এউপলক্ষে গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্দ্যোগে শনিবার সকালে স্বাধীনতা প্রাঙ্গণ মাঠে শান্তির বারতা নিয়ে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেখানে এসে শেষ হয়।

আনন্দ শোভাযাত্রার উদ্বোধন করেন প্রধান অতিথি গাইবাটা-২ (সদর) আসনের সংসদ সদস্য শাহ্ সারোয়ার কবীর, জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, পুলিশ সুপার কামাল হোসেন, পৌর মেয়র মতলুবর রহমান প্রমুখ।
পরে স্বাধীনতা প্রাঙ্গণে সমাবেশ, জাতীয় সংগীত, এসো হে বৈশাখ গান পরিবেশন, বর্ষবরণ উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights