গাইবান্ধায় মুক্তিযোদ্ধা সিরাজুল হককে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের উত্তর বুড়াইল এলাকায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা এবং অবসরপ্রাপ্ত সেনা সদস্য সিরাজুল হকের দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় বিউগলে করুণ সুর বাজিয়ে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার প্রদান করেন ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জগৎ বন্ধু মন্ডল, ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান ও বীর মুক্তিযোদ্ধাবৃন্দ।

দ্বিতীয় ধাপে বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন রায়হানের নেতৃত্বে একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।

এর আগে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টার দিকে বার্ধ্যক্যজনিত কারণে তার নিজ বাড়িতে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে সমাহিত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights