গাইবান্ধায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার পলাশবাড়ীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী জাহিদুল ইসলাম (৫৫) কে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার (৫ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে রাত সোয়া আটটার দিকে পলাশবাড়ী উপজেলার ঢোলভাঙ্গা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার জাহিদুল ইসলাম গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ইদুলপুর ইউনিয়নের কুঞ্জা মহিপুর এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে এবং চট্টগ্রাম ট্রাইব্যুনাল নারী ও শিশু নির্যাতন দমন আইনে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ড এবং অনাদায়ে আরও ১ মাসের কারাদন্ডে দন্ডিত পলাতক আসামী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিপিসি-৩, র‌্যাব-১৩, রংপুরের একটি আভিযানিক দল তথ্যপ্রযুক্তি ব্যবহার ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত সোয়া আটটার দিকে পলাশবাড়ী উপজেলার ঢোলভাঙ্গা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আসামী জাহিদুল ইসলাম ওই মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদন্ডে ও ৫০ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে আরও ১ মাসের কারাদন্ডে দন্ডিত আসামী। সে দীর্ঘদিন পলাতক ওয়ারেন্টভূক্ত আসামী।
সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামী তার অপরাধ স্বীকার করে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামীকে সাদুল্লাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights