গাইবান্ধায় শিক্ষানীতি ও শিক্ষাঙ্গন বিষয়ক মতবিনিময় সভা

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় শিক্ষানীতি ও শিক্ষাঙ্গন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার (গানাসাস) মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। গণতান্ত্রিক ছাত্র জোট জেলা শাখার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

বক্তারা বলেন, বিজ্ঞানভিত্তিক একমুখী শিক্ষা চাই এবং শিক্ষার ব্যয় রাষ্ট্রকেই নিতে হবে। শিক্ষাঙ্গনে সন্ত্রাস, দখলদারিত্ব মুক্ত গণতান্ত্রিক ক্যাম্পাস নিশ্চিত করে ছাত্র সংসদ নির্বাচন, সকল শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যাপ্ত শিক্ষক, লাইব্রেরিতে বইসহ হেল্প সেন্টারের দাবি জানান জানান বক্তারা।

এছাড়া পুন:ভর্তির নামে-বেনামে অবৈধ ফি আরোপ বন্ধ, গঠিত ট্রাইবুনালে জুলাই হত্যাকাণ্ডে আহত-নিহতদের ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎসার নিশ্চিত করা এবং একই ধারার, সেক্যুলার, গণতান্ত্রিক শিক্ষানীতি প্রণয়নেরও দাবি জানান বক্তারা।

গণতান্ত্রিক ছাত্র জোটের জেলা সমম্বয়ক সেলিম হাসানের সভাপতিত্বে ও ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সাধারণ সম্পাদক মৈত্রেয় হাসান জয়িতার সঞ্চালনায় মতনিবিনিময় সভায় বক্তব্য দেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় সভাপতি ও গণতান্ত্রিক ছাত্র জোটে কেন্দ্রীয় সমন্বয়ক সালমান সিদ্দিকী, বিপ্লবী ছাত্র মৈত্রী কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল, ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক তামজীদ হায়দার, শিক্ষক প্রতিনিধি অধ্যাপক আব্দুর রাজ্জাক রেজা, প্রগতিশীল আন্দোলনের অন্যতম নেতা রেবতি বর্মন, অ্যাড. নিলুফার ইয়াসমিন শিল্পী, সাংবাদিক উজ্জ্বল চক্রবর্ত্তী, বাকশিশের জেলা সাধারণ সম্পাদক কাজী আবু রাহেন শফিউল্যাহ খোকন, সাংবাদিক নেয়ামুল আহসান পামেল, এ এম জিয়াউর রহমান জিয়া, কামরুল হাসান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights