গাজায় ‘নতুন ধরনের মারণাস্ত্র’ ব্যবহার করছে ইসরায়েল, দাবি রিপোর্টে

অনলাইন ডেস্ক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলায় ইসরায়েল ‘নতুন ধরনের মারণাস্ত্র’ ব্যবহার করছে বলে অভিযোগ করেছে স্থানীয় একটি হাসপাতাল কর্তৃপক্ষ।

তাদের দাবি, হামলায় আহত হাসপাতালে আসা ব্যক্তিদের আঘাতের চিহ্ন আগের সময়ের চেয়ে আলাদা।

গাজা শহরের আল শিফা হাসপাতালের মহাপরিচালক মোহাম্মদ আবু সালমিয়া এমন দাবি করেছেন।
তিনি বলেন, ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েল এর আগে যত হামলা চালিয়েছে, সেগুলোতে আহত ব্যক্তিদের আঘাতের ধরনের সঙ্গে এবারের আঘাতের মিল নেই। ইসরায়েলের হামলায় আহত ব্যক্তিদের শরীরে এমন আঘাতের চিহ্ন আগে কখনো দেখেননি বলে তার দাবি।

সালমিয়া বলেন, ধারণা করা হচ্ছে, গাজায় ইসরায়েল ‘নতুন মারণাস্ত্র’ ব্যবহার করার কারণে আঘাতের ধরনও বদলে গেছে।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। জবাবে সেদিন থেকেই গাজায় নির্বিচার বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। সূত্র: আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights