জামায়াতের প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ আটক

অনলাইন ডেস্ক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও নির্বাহী পরিষদের সদস্য মতিউর রহমান আকন্দকে আটক করেছে পুলিশ।

জামায়াতের ঢাকা মহানগর উত্তরের প্রচার সম্পাদক আতাউর রহমান সরকার এই তথ্য নিশ্চিত করে জানান, সকাল ১০টার পর উত্তরার ১৪ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের বাসা ঘিরে রাখে পুলিশ। ১১টা ১০ মিনিটের দিকে তাকে একটি অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেছে।

পরিবারের সদস্যরা জানান, মতিউর রহমান আকন্দ খুবই অসুস্থ। মঙ্গলবার রাতে এমআরআই করা হয়েছে। আজকেই ডাক্তারের পরামর্শে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হওয়ার কথা ছিলো। দীর্ঘদিন ধরেই হার্টের সমস্যায় ভুগছেন। তার বাইপাস সার্জারি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights