গাজায় পরিস্কার পানির সংকট চরমে পানির জন্য ফিলিস্তিনিদের লাইন

অনলাইন ডেস্ক

গাজায় ইসরায়েলের ক্রমাগত হামলায় মানবিক সংকট চরম আকার ধারণ করেছে। খাবার এবং সুপেয় পানির জন্য সেখানে হাহাকার চলছে। গাজায় বসবাস করা এক তরুণী জানান, এখানে বসবাস করার মতো কোনো অবস্থা নেই।

রাহাফ নামে ওই তরুণী বলেন, তার পরিবারের সঙ্গে খান ইউনুসে বসবাস করেন। পরিস্কার পানির সংকট এত চরমে যে মুখ ধোয়ার মতো পানি নেই। আমরা সবাই নির্যাতিত, আমরা আর এগুলো নিতে পারছি না।

ওই তরুণী বলেন, রাস্তায় মরদেহ এবং রক্ত পড়ে রয়েছে। যখন ইসরায়েল বাহিনী হামলা চালায় তখন তার ছোট ভাই-বোন শব্দ শুনে ভয়ে কেঁপে ওঠে, তাদের ভয় দূর করতে বলতে হচ্ছে এগুলো বিয়ে বাড়ির আওয়াজ। পরে তাদের ভয় দূর হয়।
তিনি বলেন, আমরা আজ কিছু খাবার খেতে পারব, কারণ এখানে কিছু বেকারি খুলেছে, বাবা তিন ঘণ্টা ধরে বেকারির সামনে অপেক্ষা করছেন। এছাড়া এখানে খাবার ও পানি সরবরাহ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights