গাজীপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরে সড়কের পাশ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার মহানগরীর পূবাইল থানাধীন হায়দরাবাদ মধ্যপাড়া এলাকা হতে নিহত ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। আনুমানিক ৩৫ বছর বয়সের নিহত ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায় নি।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পূবাইল থানার ওসি মো: কামরুজ্জামান জানান, শনিবার হায়দরাবাদ মধ্যপাড়া এলাকার সড়কের পাশে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের এক হাতে ক্যানুলা লাগানো ছিল। এছাড়াও তার ডান হাতে ব্যান্ডেজ এবং মাথা ও পায়ে ক্ষত চিহ্ন রয়েছে। নিহতের সঙ্গে থাকা একটি ব্যাগে কিছু খুচরা টাকা ও পয়সা পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, তিনি ভিক্ষাবৃত্তি করতেন। অন্ততঃ ৫/৬দিন আগে অজ্ঞাতস্থানে দুর্ঘটনাজনিত কারণে আহত হয়ে চিকিৎসাধীন ছিলেন তিনি। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত কোন এক সময়ে ওই পথে যাওয়ার সময় অসুস্থতার কারণে মারা যান তিনি।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights