গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারী (৩২) মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে আনুমানিক তিনটার দিকে উপজেলার পূর্ব চান্দরা ছাপড়া মসজিদ বংশী পাড়া এলাকায় রেললাইনে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার পূর্ব চান্দরা ছাপড়া মসজিদ বংশী পাড়া সোমবার বিকালে তিনটার দিকে রেললাইনে মাথা ও হাত পা বিচ্ছিন্ন নারীর মরদেহ পরে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ওই লাশ উদ্ধার করেন। ওই নারীর পড়নে লাল উড়না, সবুজ রঙের চেক জামা ও সাদা পায়জামা পরহিত ছিল। এলাকাবাসীর ভাষ্যমতে, দুপুর আড়াইটার থেকে তিনটার মধ্যে যেকোন সময় ট্রেনে কাটা পড়ে মৃত্যু হতে পারে। তবে নিহতের সাথে কোন পরিচয়পত্র না থাকায় এখনো পর্যন্ত নিহতের পরিচয় সনাক্ত করতে পারেনি পুলিশ।

গাজীপুর জোনের রেলওয়ে পুলিশের (এস আই) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে সন্ধ্যা ছয়টার দিকে ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করা হয়েছে।এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা অব্যহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights