গাজীপুরে দুই প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে লাইসেন্সবিহীন, নোংরা পরিবেশে খাদ্য তৈরি, মেয়াদ উত্তীর্ণ খাবার বিক্রি করার দায়ে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার লতিফপুর ও কালিয়াকৈর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

সোমবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজ নিয়মিত বাজার তদারকি অংশ হিসেবে অভিযান পরিচালনা করেন।

তিনি বলেন, উপজেলার লতিফপুর এলাকায় একটি বেকারিকে লাইসেন্স বিহীন, খাদ্যের উৎপাদন তারিখ না থাকায় এবং নোংরা পরিবেশে খাদ্য তৈরি দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর কালিয়াকৈর বাজার রোডে একটি দোকানে লাইসেন্স না থাকায় এবং মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী বিক্রি করার দায়ে ৩০ হাজার টাকাসহ সর্বমোট দুই প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবেন বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights