গাজীপুরে বিশেষ রোবাস্ট প্যাট্রল ও চেকপোস্ট মোতায়েন

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে মাদক চোরাচালান রোধ, হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গোৎসব নির্বিঘ্ন ও আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ রোবাস্ট প্যাট্রল ও চেকপোস্ট মোতায়েন করেছে র‌্যাব। রবিবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের শিববাড়ি এলাকায় এ বিষয়ে বিস্তারিত ব্রিফিং করেন র‌্যাব-১ এর গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. ইয়াসির আরাফাত হোসেন।

র‌্যাব-১ এর গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. ইয়াসির আরাফাত হোসেন বলেন, সামনে জাতীয় পর্যায়ে বেশ কিছু ইভেন্ট ও দুর্গোৎসবকে সামনে রেখে গাজীপুরবাসির জানমালের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ রোবাস্ট প্যাট্রল ও চেকপোস্ট মোতায়েন করা হয়েছে। এছাড়া মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে গাজীপুরের হাইওয়ে দিয়ে যেন কোন ধরনের মাদক প্রবেশ করতে না পারে সেই লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এছাড়া সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় র‌্যাবের টহল জোরদারসহ আমরা সার্বক্ষণিক নিয়োজিত থাকবো। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জেলার মাওনা চৌরাস্তা ও শিববাড়ি এলাকায় দুটি চেকপোস্ট বসানো হয়েছে। এতে তল্লাশি ছাড়াও গোয়েন্দা নজরদারি থাকবে। ব্রিফিংয়ে র‌্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights