গাজীপুরে ময়লা ফেলা নিয়ে দ্বন্দ্বে মহাসড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর সিটি করপোরেশনের বাইমাইল এলাকায় ড্যাম্পিং স্টেশনে ময়লা ফেলানোকে কেন্দ্র স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে মারধরের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে স্থানীয় পরিচ্ছন্নতাকর্মীরা বিক্ষোভ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক (টাঙ্গাইলগামী লেনে) অবরোধ করেন। সোমবার বেলা ১১টা হতে প্রায় এক ঘণ্টা কোনাবাড়ির বাইমাইল এলাকায় তারা বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেন তারা। এতে ঘটনাস্থলের উভয়দিকে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. নাজমুল আলম সবুজ জানান, গত ৮ ফেব্রুয়ারি তাকে মারধর করে জিকু ও তার সঙ্গীরা। এ ঘটনায় তিনি বাদী হয়ে কোনাবাড়ি থানায় জিকুসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন। মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে শ্রমিকরা সোমবার সকালে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ি থানার ওসি কে এম আশরাফ উদ্দিন জানান, মামলার পর চার আসামিকে গ্রেফতার করা হয়েছে। জিকুসহ অন্য আসামিরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। তারপরও সোমবার দুপুরে শ্রমিকরা আবেগের বশে বিক্ষোভ করেছে এবং প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করেছে। এতে গাড়ি চলাচলে সাময়িক অসুবিধা হয়। পরে তাদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights