গাজীপুরে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ ও জনসম্পৃক্তি কর্মশালা অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর জেলা বিএনপির উদ্যোগে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ ও জনসম্পৃক্তি শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকায় সাগর-সৈকত কনভেনশন সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নানের সঞ্চালনায় প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল, মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা, নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী, সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, নির্বাহী কমিটির সদস্য মজিবুর রহমান, নির্বাহী কমিটির সদস্য ওমর ফারুক শাফিন প্রমুখ।

বিকালে দ্বিতীয় অধিবেশনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

গাজীপুর জেলা ও মহানগরীর বিভিন্ন এলাকা হতে নেতাকর্মীরা কর্মশালায় অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights