গাজীপুরে ২ কিলোমিটার সড়ক তৈরি করেছে স্কাউট সদস্যরা

গাজীপুর প্রতিনিধি :

সুবর্ণজয়ন্তী রোভার মুট-২০২৪ এর দ্বিতীয় দিনে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ অ্যাক্টিভিটি অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী নানা কর্মসূচিতে গাজীপুরে রোভার স্কাউটদের সমাজ উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরের পশ্চিম বাউপাড়া এলাকায় ২ কিলোমিটার দীর্ঘ সড়ক তৈরি করেছে রোভার স্কাউটরা। এসময় ৬ শত বিভিন্ন গাছের চাড়া রোপন, দরিদ্র গ্রামবাসীর স্বাস্থ্য সুরক্ষার জন্য স্যান্ডেল, টুথপেষ্ট, নেইল কাটার, সাবান, মশার কয়েল বিতরণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস এর জাতীয় কমিশনার (উন্নয়ন) মো. আখতারুল জামান খান কবির। বাংলাদেশ স্কাউট রোভার অঞ্চলের সম্পাদক মোহাম্মাদ এনামুল হক খান স্বাগত বক্তব্য রাখেন। রোভারদের এ মিলন মেলায় আগত অতিথিগণ সুবর্ণজয়ন্তী রোভার মুটের বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ অ্যাক্টিভিটিতে রোভারদের প্রাণবন্ত অংশগ্রহণের তাদের ধন্যবাদ জানান।

ইউনিটের সকল রোভার সদস্য মিলে একটি কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। সর্বোচ্চ নম্বর প্রাপ্তদের মধ্যে ভিলেজভিত্তিক এবং সাব-ক্যাম্প ভিত্তিক পুরষ্কার প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights