গুচ্ছের ‘বি’ ইউনিটে শাবিতে উপস্থিতি ৯৮ শতাংশ

শাবি প্রতিনিধি:
গুচ্ছ পদ্ধতিতে ২০২২-২৩ সেশনের স্নাতক প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে উপস্থিতির হার ৯৮ দশমিক ২৮ শতাংশ। শনিবার বিকালে শাবিপ্রবি কেন্দ্রের ভর্তি কমিটির সাধারণ সম্পাদক ড. মো. মাহবুবুল হাকিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত দেশের ৩৯টি কেন্দ্রে একযোগে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলে। এই ইউনিটের ভর্তি পরীক্ষায় শাবিপ্রবিতে পাঁচটি ভবনে অংশগ্রহণ করেছেন ২ হাজার ৫শ’ ১৭ জন এবং অনুপস্থিত ছিল ৪৪ জন শিক্ষার্থী। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights