গুচ্ছ ভর্তি পরীক্ষায় না থাকার সিদ্ধান্ত জবি শিক্ষক সমিতির

জবি প্রতিনিধি

২০২২-২৩ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষায় না থাকার সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতি।

বৃহস্পতিবার শিক্ষক সমিতির সাধারণ সভায় সর্বসম্মতভাবে গুচ্ছে না থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আবুল কালাম মো. লুৎফর রহমান।

লুৎফর রহমান বলেন, আমরা সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছি ‘গুচ্ছ ভর্তি পরীক্ষায় থাকবো না’। এক সপ্তাহের মধ্যে একাডেমিক কাউন্সিলের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। আমরা আজই এ বিষয়ে প্রশাসনের কাছে চিঠি দিয়ে জানিয়ে দিবো। আইন অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা নিতে হবে।
এর আগে শিক্ষামন্ত্রীর সঙ্গে সভা শেষে আগামী মাসের শেষের দিকে বিজ্ঞপ্তি প্রকাশ করতে চায় বলে জানিয়েছিল গুচ্ছ ভর্তি পরীক্ষার আয়োজক কমিটি। তবে এতে আপত্তি জানায় জবি শিক্ষক সমিতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights