জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয় পরিবর্তনের তালিকা প্রকাশ ২০ জুন

গাজীপুর প্রতিনিধি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমের ২য় মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন ও কোটার মেধা তালিকা ২০ জুন বিকাল ৪টায় প্রকাশ করা হবে।

জাতীয় বিশ^বিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো: আতাউর রহমান সোমবার জানান, এ ফলাফল এসএমএস (nuathnroll no টাইপ করে ১৬২২২ নম্বরে সেন্ড করতে হবে) এর মাধ্যমে একইদিন বিকাল ৪টা থেকে এবং ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (nuathnroll no) রাত ৯টা থেকে পাওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights