গুলিস্তানে ২ মাদক কারবারিকে গ্রেফতার

অনলাইন ডেস্ক
রাজধানীর গুলিস্তান এলাকা থেকে ৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতার হলো—কাশেম শেখ (৫৫) ও মো. আব্দুল আহাদ (২০)।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর গুলিস্তানে ফুটপাত থেকে তাদের ইয়াবাসহ গ্রেফতার করে ডিবি-গুলশান বিভাগের একটি টিম।

বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে গুলিস্তান এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশের টিম। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় কাশেম শেখ ও আব্দুল আহাদকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

গ্রেফতার আসামিরা এসব ইয়াবা ট্যাবলেট বিক্রির জন্য নিজেদের কাছে রেখেছিলেন বলে স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights