গোপালগঞ্জে অটোভ্যানের ধাক্কায় শিশু নিহত
গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের কাশিয়ানীতে অটোভ্যানের ধাক্কায় মাহিয়া আক্তার মৌ (৪) নামে এক শিশু নিহত হয়েছে। শনিবার বিকালে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের জয়নগর বাজারে এ দুর্ঘটনা ঘটে। কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফি উদ্দিন খান এই তথ্য নিশ্চিত করেছেন।
নিহত শিশু মাহিয়া আক্তার মৌ কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের জয়নগর গ্রামের মাসুদ সরদারের মেয়ে।
ওসি জানান, শিশু মাহিয়া আক্তার মৌ জয়নগর বাজারে সড়ক পার হচ্ছিল। এ সময় ব্যাটারি চালিত একটি অটোভ্যানের ধাক্কায় সে মারাত্মক আহত হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
