গোপালগঞ্জে বাসের ধাক্কায় নারী নিহত

গোপালগঞ্জে বাসের ধাক্কায় মালেকা বেগম (৬০) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি সদর উপজেলার গোবরা গ্রামের কুদ্দুস মোল্লার স্ত্রী। রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় তিনি নিহত হন।

গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে ঢাকাগামী ফাল্গুনী পরিবহনের একটি যাত্রীবাহী বাস পথচারী মালেকা বেগমকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ওই মহাসড়কে গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে। এতে মহাসড়কের উভয় পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights