গোপালগঞ্জে রেস্তোরাঁয় মিললো এক ব্যক্তির মরদেহ

অনলাইন ডেস্ক
গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া এলাকায় একটি রেস্তোরাঁ থেকে ফেরদৌস শেখ (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৭ নভেম্বর) জেলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ফেরদৌসে বাড়ি টুঙ্গিপাড়া উপজেলার পাকুরতিয়া এলাকায় বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ফেরদৌস শেখ মঙ্গলবার (২৬ নভেম্বর) কোনো এক নারীকে নিয়ে গোপালগঞ্জ সদরের পাথালিয়া এলাকায় ‘পিঠা গার্ডেন’ নামে একটি রেস্তোরাঁয় আসেন এবং রাতে একটি রুমে রাত্রিযাপন করেন। এটি রেস্তোরাঁ হলেও সেখানে রাতে থাকার ব্যবস্থাও রাখা হয়েছে।

বুধবার রাতে তাদের রুম ছাড়ার কথা থাকলেও বিকেল পর্যন্ত তাদের কোনো খোঁজ না পেয়ে রেস্তোরাঁর লোকজন খোঁজ নিতে গিয়ে ফেরদাউসকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এর আগে ওই নারী পালিয়ে যান বলে রেস্তোরাঁ কর্তৃপক্ষ জানায়। পরে থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত ফেরদাউসের ভাই মিজানুর রহমান মিজু জানান, তার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

এ ব্যাপারে ওসি মির সাজেদুর রহমান জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ‘পিঠা গার্ডেন’ রেস্তোরাঁর নামের আড়ালে রুম ভাড়া দিয়ে নারী ব্যবসা চালিয়ে আসছিল বলে অভিযোগ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights