সিলেটে বসতঘর থেকে কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথে বসতঘর থেকে সাইম আহমদ (১৭) এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৭ নভেম্বর) রাত ৯টায় বিশ্বনাথ পৌরশহরের জানাইয়া নোয়াগাঁও গ্রামের তাহির মিয়ার বসতঘর থেকে ঝুলন্ত লাশটি উদ্ধার করা হয়। সাইম আহমদ নোয়াগাঁও গ্রামের মো. নিজাম উদ্দিনের ছেলে।

স্থানীয় লোকজন জানান, তাহির মিয়া কিশোর সাইমের চাচা (পিতার চাচাতো ভাই) হওয়ার সুবাদে তাদের বাড়িতেই থাকতো সে। সহযোগিতা করতো সাংসারিক কাজে। ঘটনার দিন বিকেলে তাকে বাড়িতে রেখে পার্শ্ববর্তী নিজেদের পুরাতন বাড়িতে (সাইমদের বাড়ি) বেড়াতে যান তার চাচী। ওই সময় উপজেলা সদরে নিজের ব্যবস্থা প্রতিষ্ঠানে ছিলেন চাচা তাহির মিয়া।

পরে রাত সাড়ে ৯টায় গৃহকর্ত্রী বাড়ি ফিরে দেখেন তালাবদ্ধ বাড়ির গেট। ডাকাডাকি করে ভেতরে সাইমের কোনো সাড়া না পেয়ে চাচা তাহির মিয়াকে ফোনে জানানো হয়। খবর পেয়ে তাহির মিয়াসহ ভিকটিমের মা’র উপস্থিতিতে তালা ভেঙ্গে বসত ঘরে প্রবেশ করেন তারা। তখন একটি বেডরুমে সিলিং ফ্যানের রডের সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ মো. রুবেল মিয়া বলেন, এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা জানাতে ঘটনাটির তদন্ত চলছে। বাড়ির মালিক ও ভিকটিমের পরিবাররের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মৃতুর সঠিক কারণ বের করতে লাশের ময়নাতদন্ত করা হবে। তদন্ত রিপোর্টের আলোকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights