গোপালগঞ্জে সাইকেল রেস অনুষ্ঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি

যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে এবং ভাল কাজে উদ্বুদ্ধ করার লক্ষ্য নিয়ে গোপালগঞ্জে সাইকেল রেস অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৭টায় গোপালগঞ্জ ৭মার্চ চত্বর থেকে শুরু করে ঘোনাপাড়া হয়ে আবার একই স্থানে গিয়ে এই সাইকেল রেস শেষ হয়। দেশের ৬৪ জেলার ৭৫ জন সাইক্লিস্ট এই সাইকেল রেসে অংশ নেন।

গোপালগঞ্জ সাইকিলিং কমিউনিটির আয়োজনে অনুষ্ঠিত এই সাইকেল রেসের স্পন্সর ছিল সাকিব এন্টারপ্রাইজ। সাইকেল রেস শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার দেয়া হয়। রেসে চ্যাম্পিয়ান হন ঢাকার মো. আসিফ, প্রথমম রানার আপ হন আ. গাফফার এবং দ্বিতীয় রানার আপ হন জিয়াদুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights