গোপালগঞ্জ শহরে বিএনপির মোটর শোভাযাত্রা

গোপালগঞ্জ প্রতিনিধি
বিএনপির একাংশ গোপালগঞ্জ জেলা শহরে মোটর শোভাযাত্রা করে শোডাউন করেছে।তারা মটর শোভাযাত্রা নিয়ে জেলা শহরের বিভিন্ন সড়কে শোডাউন করে তাদের অস্তিত্ব জানান দেন।
আজ রবিবার সকাল ১১টায় জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ তার গ্রামের বাড়ি সদর উপজেলার আড়পাড়া থেকে এই মোটর শোভাযাত্রায় নেতৃত্ব দেন। এই যাত্রাটি জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয় হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গেটপাড়ায় গিয়ে শেষ হয়।

এদিকে, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সিরাজুল ইসলাম সিরাজ বলেন, বিগত সরকার আমলে তারা কোন রাজনৈতিক কার্যক্রম চালাতে পারেননি। এখন সুযোগ এসেছে সুস্থ রাজনীতি করার। জনগণের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটাতে এবং মানুষের জন্য তারা কাজ করতে চান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights