গোয়েন্দা তথ্য দিয়ে তেহরানকে সহায়তা করছে রাশিয়া: ইইউ’র কাল্লাস

অনলাইন ডেস্ক

চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রকে লক্ষ্যবস্তু করতে মস্কো ইরানকে গোয়েন্দা তথ্য ও ড্রোন দিয়ে সহায়তা করছে বলে দাবি করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি প্রধান কায়া কাল্লাস।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ফ্রান্সের প্যারিসে শুরু হওয়া দুই দিনব্যাপী অর্থনৈতিক জোট জি৭ এর বৈঠকের ফাঁকে তিনি এই দাবি করেন।

এ সময় ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক মধ্যপ্রাচ্যের যুদ্ধে ‘আমেরিকানদের হত্যা’ করার জন্য তেহরানকে গোয়েন্দা সহায়তা দেওয়ার অভিযোগে রাশিয়াকে অভিযুক্ত করেছেন এবং মস্কোর ওপর চাপ বাড়াতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, আমাদের এই যুদ্ধ থেকে বেরিয়ে আসার একটি উপায় খুঁজে বের করতে হবে, এটিকে আর বাড়তে দেওয়া যাবে না, কারণ সারা বিশ্বের সকলের জন্য এর পরিণতি বেশ গুরুতর। বিশ্বের সব দেশই কোনো না কোনোভাবে এই যুদ্ধের দ্বারা প্রভাবিত, তাই এই যুদ্ধ বন্ধ হওয়াটা সকলের স্বার্থেই জরুরি।

তিনি আরও বলেন, আমরা ইউক্রেনকে ভুলে যেতে পারি না। ইউক্রেনের জন্য দ্বিপাক্ষিক সমর্থন বাড়াতে হবে, কিন্তু সেই সঙ্গে রাশিয়ার ওপরও চাপ সৃষ্টি করতে হবে যাতে তারা এই যুদ্ধ বন্ধ করে এবং সত্যিই সদিচ্ছার সঙ্গে আলোচনা করে।যুদ্ধের কারণে তেলের মূল্য বৃদ্ধির পাওয়ায় মস্কো কিয়েভের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে অর্থায়নে সাহায্য করবে।

কায়া কাল্লাস দাবি করেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনে আমরা “এই যুদ্ধের অবসান ঘটাতে পারি,” কিন্তু তিনি ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার অব্যাহত ভূখণ্ডগত দাবির বিষয়ে বিশেষভাবে সতর্ক করেন।

তিনি বলেন, এটা অবশ্যই রাশিয়ার আলোচনার কৌশল যে তারা এমন কিছু দাবি করছে যা তাদের কখনই ছিল না।

ইইউ কূটনীতিক জোর দিয়ে বলেন, এই দুটি সংঘাত ‘খুব ঘনিষ্ঠভাবে জড়িত’, কারণ ‘রাশিয়াও ড্রোন দিয়ে’ এবং ‘আমেরিকানদের লক্ষ্যবস্তু বানাতে ও হত্যা করতে গোয়েন্দা তথ্য দিয়ে’ ইরানকে সমর্থন করছে।

তিনি বলেন, আমেরিকা যদি চায় মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধ হোক এবং ইরান তাদের ওপর হামলা বন্ধ করুক, তাহলে তাদেরও রাশিয়ার ওপর চাপ সৃষ্টি করা উচিত, যাতে তারা তেহরানকে সাহায্য করতে না পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights