গোলাম রাব্বানী নাদিমের মৃত্যুতে শোক জানিয়েছে ইন্দো বাংলা প্রেস ক্লাব

দীপক দেবনাথ, কলকাতা

দুর্বৃত্তদের হামলায় নিহত বাংলাদেশের জামালপুরের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে কলকাতার ইন্দো বাংলা প্রেস ক্লাব।

বৃহস্পতিবার সন্ধ্যায় জরুরি এক সভায় এ ঘটনার প্রতিবাদ করে শোক প্রস্তাব আনা হয়।

এ সময় ইন্দো বাংলা প্রেসক্লাব সকল সদস্য গোলাম রাব্বানী নাদিমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন। ক্লাবের সকল সদস্যদের হাতেই ছিল গোলাম রব্বানীর একটি সাদা-কালো ছবি।
সংক্ষিপ্ত শোক সভা অনুষ্ঠানে ইন্দো বাংলা প্রেসক্লাবের সভাপতি কিংশুক চক্রবর্তী এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি তোলেন।

উল্লেখ্য, বুধবার রাতে জামালপুরের বকশীগঞ্জে দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হন গোলাম রাব্বানী। বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় নিউজ পোর্টাল বাংলানিউজের জামালপুরের জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত গোলাম রাব্বানীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights