গ্যাস পাইপলাইনের লিকেজ থেকে আগুন: তিন সন্তানের পর এবার চলে গেলেন বাবা

ডিএমসি প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যাস পাইপলাইনের লিকেজ থেকে লাগা আগুনে দগ্ধ মো. বাবুল মিয়া (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ভোরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে মারা যান তিনি।

এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো চারজনে। এর আগে, এ ঘটনায় তার দুই ছেলে ও এক মেয়ের মৃত্যু হয়। গত শুক্রবার রাতে দগ্ধ হয়ে হাসপাতালটিতে একই পরিবারের ছয়জন ভর্তি হন।

ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার ভোরের দিকে চিকিৎসাধীন অবস্থায় বাবুল মিয়া মারা গেছেন। এর আগে তার দুই ছেলে ও এক মেয়ের মৃত্যু হয়।
তিনি আরও জানান, বাবুলের শরীরে ৬৬ শতাংশ দগ্ধ ছিল। এই ঘটনায় তার স্ত্রী সেলি ৩০ শতাংশ ও মেয়ে মুন্নি ২০ শতাংশ দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন। তাদের অবস্থাও আশঙ্কাজনক। মৃত বাবুল মিয়ার বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সুজাপুর গ্রামে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights